আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহ:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটার গাবরাখালী গারো পাহাড়ে পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন এবং রেষ্ট হাউজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে গারো পাহাড়ের পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। তিনি তার সফর সঙ্গীদের নিয়ে পর্যটন কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি দেখেন এবং পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন, রেষ্ট হাউজের ভিত্তি প্রস্তর স্থাপন,দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি আরও বলেন, এই প্রকল্পের কাজগুলো শেষ হলে হালুয়াঘাটকে নতুন করে চেনার সুযোগ তৈরি হবে এবং অবহেলিত এ এলাকাটির অনেক উন্নয়ন হবে, অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি জেলা প্রশাসন থেকে ভবিষ্যতেও এই পর্যটন কেন্দ্রের সার্বিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এর অগ্রগতির কুশীলবদের ভূয়শী প্রশংসা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আলাল উদ্দিন, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, সমবায় অফিসার মোঃ কামরুল হুদা, গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে,পর্যটন কেন্দ্রে নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য প্রধান ফটক, ডিসপ্লে মডেল, তথ্য কেন্দ্র, গাড়ি পার্কিং জোন, ক্যান্টিন, ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, মনোরম লেক ও ওয়াটার বোট, ব্রিজ, স্ট্রেম্পিং রোডসহ অনেক কিছু। এতে জেলা পরিষদের পাশাপাশি হালুয়াঘাট উপজেলা পরিষদ থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
Leave a Reply