আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে করোনা ভাইরাস মোকাবেলায় বাধ্যতামূলক মাক্স ব্যবহার করার জন্য জরিমানা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাস্ক না পড়ায় ও মটর সাইকেলের লাইসেন্স না থাকায় ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৩ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গৌরীপুর থানার পুলিশ।
Leave a Reply