রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে চোরাই পাট উদ্ধার

বোয়ালমারীতে চোরাই পাট উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন রনীঃ

ফরিদপুরের বোয়ালমারীতে একশ বিশ মন চোরাই পাট নসিমনে করে চোরের বাড়ি নেয়ার সময় জব্দ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামে এ ঘটনা ঘটে। জব্দকৃত পাট ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছে।

ময়না ইউনিয়নের গ্রাম পুলিশ মো. নুরুল ইসলাম জানান, ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে আকরাম শেখ, মাজেদ শেখের ছেলে জাকির শেখ, আবু তারা শেখের ছেলে ঠাণ্ডু শেখ এবং রানীদৌলা গ্রামের শাহিন শেখ দীর্ঘদিন ধরে চোরাই পাট ও গরু চুরির ব্যবসা করে আসছে। বুধবার রাত ৮ টার দিকে শাহিন শেখের বাড়ির সামনের মেহগনির বাগান থেকে তিন নসিমনের ১শ ২০ মন চোরাই পাটের ভাগাভাগি নিয়ে চারজনের মধ্যে বচসা হয়। এক পর্যায়ে গ্রাম্য পুলিশ এবং পার্শ্ববর্তী লোকজনের উপস্থিতি টের পেয়ে চারজনেই সটকে পড়ে। পাটের ধরন দেখে যশোর অঞ্চলের পাট বলে মনে হচ্ছে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, ওই চারজন বিভিন্ন চুরির ঘটনার সাথেও জড়িত। তারা আন্তঃজেলা চোরা কারবারি চক্রের সদস্য। ইতিপূর্বে আকরাম শেখের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার করা হয়েছিল। অভিযুক্তদের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি এবং এ ব্যাপারে শাহিন শেখ, ঠাণ্ডু শেখকে মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ করেননি। ঘটনার পর থেকে চারজনই পলাতক।

ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, ঘটনা শুনে থানায় জানানো হয়েছে। থানা পুলিশের পরামর্শে জব্দকৃত পাট ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছে।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে পাট জব্দ করা হয়েছে। তদন্তের মাধ্যমে জানা যাবে পাটের প্রকৃত মালিক কে এবং কোথা থেকে কার কাছে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com