বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে শিশু মাঈসা মনি হত্যাকান্ডে ছটকু নামের পোশাক শ্রমিক গ্রেফতার

রংপুরে শিশু মাঈসা মনি হত্যাকান্ডে ছটকু নামের পোশাক শ্রমিক গ্রেফতার

আকাশ খান, রংপুর

রংপুর মহানগরীর বড়বাড়ি সরকারপাড়া এলাকায় মাইশা মনি নামের ৫ বছরের এক শিশুকে হত্যার পর পুকুরে ভাসিয়ে দেয়ার ঘটনায় শহিদুল ইসলাম ছটকু নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে পিবিআই। বুধবার দুপুরে তাকে নগরীর কেরানিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে এ ঘটনায় মাঈশার পিতার এক সহকর্মীর স্ত্রীর সাথে কথা বলা নিয়ে বিরোধে সৃষ্ট ক্ষোভের বিষয়েও এগিয়ে চলছে তদন্ত।

পুলিশ ব্যুরো ইনভিস্টেগেশন অব বাংলাদেশ রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, শিশু মাঈশা হত্যা মামলায় ছায়া তদন্ত করছিলাম আমরা। নগরীর কেরানিপাড়ার এক নিকটাত্মীয়ের বাসা থেক শহিদুল ইসলাম ছটকুকে আমরা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশের তদন্তসূত্রগুলো জানায়, কারুপণ্যে কাজ করতো মাঈশার পিতা মনোয়ার। সেখানে কাজ করা এক ব্যক্তি ও তার স্ত্রীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাদের সাথে মনোয়ারের ভালো সম্পর্ক ছিল। এরই মধ্যে ওই ব্যক্তির স্ত্রীর কথা বলা নিয়ে মনোয়ারের সাথে কথাকাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে এই হত্যাকান্ডটি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্র আরও জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ছটকু ওই ব্যক্তি হতে পারে এবং এ বিষয়ে জিজ্ঞাসাবোদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। হত্যার বিষয়ে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিতে পারেন বলেও সূত্রটির ধারণা।

প্রসঙ্গত: সোমবার বিকেলে উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মাইশা। মঙ্গলবার সকালে তার লাশ বাড়ির ২০০ গজ পূর্ব পার্শ্বের একটি পুকুরে অর্ধেক পানিতে ও অর্ধেক উচুতে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের নাম একটি হত্যা মামলা করেছে মাঈশার পিতা মনোয়ার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com