বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ত্রিশালে ডিবি’র অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ত্রিশালে ডিবি’র অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহ :

ময়মনসিংহ পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখার নির্দেশে এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্স সহ ত্রিশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ ডিসেম্বর বীররামপুর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলটেসহ মাদক ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান@ হিরু (৫২), পিতা- মৃত ওয়ায়েজ উদ্দিন, সাং-বীররামপুর চর পাড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্স সহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হাবিব মিয়া (৪০), পিতা মৃত-চাঁন মিয়া, মাতা মৃত-রাশিদা বেগম, সাং-রঘুরামপুর,মোঃ আব্দুস সালাম (৪০), পিতা মৃত-বছির উদ্দিন, মাতা-মোছাঃ আমিনা বেগম, সাং-রাঘবপুর, উভয় থানা-কোতোয়ালী, জলো-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com