মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল উদ্ধার

মোঃ সুমন মাহমুদ দিহান –


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল বক্সের ভেতর থেকে ২৪ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় আবর্জনা জনিত সিমেন্টের ব্যাগে একটি মোবাইল বক্সের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল উদ্ধার করা হয়। তবে পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার প্রবাসী সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকরা বাড়ি পরিস্কার করছিলেন। এসময় শ্রমিকরা আবর্জনা জনিত একটি সিমেন্টের ব্যাগে একটি হাওয়াই মোবাইল বক্স দেখতে পায়। ওই মোবাইল বক্সের ভেতরে একটি অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগজিনসহ ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পংকজ কান্তি সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় এ অস্ত্র উদ্ধার করে।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পংকজ কান্তি সরকার জানান, ২৪ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে এ অস্ত্র কে বা কাহারা রেখেছেন তা তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com