শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে কেয়ারগিভারস ইনষ্টিটিউটের উদ্বোধন করলেন মাশরাফি

নড়াইলে কেয়ারগিভারস ইনষ্টিটিউটের উদ্বোধন করলেন মাশরাফি

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে কারিগরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেয়ারগিভারস ইনষ্টিটিউট অব নড়াইলের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে নড়াইল শহরের আশ্রম রোডে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। কেয়ারগিভারস ইনষ্টিটিউট অব বাংলাদেশ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাক্তার মো: বাসীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেয়ারগিভারস ইনষ্টিটিউট অব বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম মনিক, ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান প্রধান, পরিচালক ইঞ্জিনিয়ার মো: জামাল হোসেন, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মো: জিল্লুর রহমান,জেলা পরিষদ সদস্য মো: বরকত, কেয়ারগিভারস ইনষ্টিটিউট অব নড়াইলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: করিম আলী আবু সিনা, অধ্যক্ষ ফাতেমা ইসলাম, সাংবাদিক সুলতান মাহমুদ, অশোক কুন্ডু।

বক্তারা বলেন, কেয়ারগিভার ইনষ্টিটিউট অব নড়াইলের কারিগরি শিক্ষা গ্রহণ করে একজন শিক্ষার্থী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। এখান থেকে বিভিন্ন ট্রেডের ৬মাসের কোর্স সম্পন্ন করা দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে দেশ ও বিদেশে। এখানকার কোর্স সম্পন্ন করে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টারে এবং সেবা গ্রহীতাদের হোমকেয়ার প্রদানের সুযোগ রয়েছে। কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এবং কোর্সের সার্টিফিকেট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চাকুরিলাভ করা সম্ভব।সারা বাংলাদেশে কেয়ারগিভার ইনষ্টিটিউট অব বাংলাদেশের ৫০টি শাখার মাধ্যমে শিক্ষাদান দেয়া হচ্ছে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com