বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফির ব্যবস্থাপনায় বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।আজ ২৯ (ডিসেম্বর) সন্ধা ৬ টায় নড়াইল বয়েজ স্কুল মাঠে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আওমীলীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এর আগে ভিডিও ককনফারেন্স এর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার মাহামুদুল্লাহ রিয়াদ।

এসময় ওবায়দুল কাদের বলেন আপনারা জানেন ক্রীড়া চর্চা তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। বর্তমান প্রজন্ম যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গড়ে উঠছে মাদক,সাইবার অপরাধ থেকে মুক্তি পেতে এই করোনা পরিস্থিতিতে ক্রীড়ার বিকল্প নেই।মাশরাফীকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের তরুণ সমাজতে সুরক্ষা দিতে খেলাধুলা তথা ক্রীড়া চর্চার বিকল্প নেই। মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান আমাদের দেশকে বিশ্ব দরবারে অধিষ্ঠিত করেছে। এই খেলা তরুদের মধ্যে নতুন উদ্যম তৈরি করবে। তরুণদের প্রাণশক্তি কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহবান জানাচ্ছি।

এসময় মাশরাফী বলেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের নড়াইল জেলা সব সময় খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বড় অবদান রেখে এসেছে। ক্রীড়াঙ্গনে ক্রিকেট ছাড়া এই নড়াইলের এখনও ৬ জন জাতীয় পর্যায়ে অধিনায়কত্ব করছে। আমাকে গড়ার পেছনের কারিগররাও এখানে আছেন। যারা ২৫ বছর আগে থেকেই ক্রিকেট নিয়ে কাজ করেছে, তাদের মনে পড়ে সব সময়। এই সময়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে অবদান রেখেছে অভিষেক দাস অরণ্য। আমরা এখানেই থেমে থাকতে চাই না। ভালো ফ্যাসিলিটিজ পেলে অনেকেই উঠে আসবে। তাই আমাদের সুযোগ করে দিতে হবে। তবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই সব হয়ে যাবে না, এটা দিয়ে শুরুটা করা। আমি আশা করব, ছেলেদের উৎসাহ দিতে আপনারা মাঠে আসবেন।

এসময় উপস্থিত ছিলেন,মাশরাফি বিন মুর্তজার গর্বিত পিতা গোলাম মুর্তজা স্বপন,নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম,জেলা প্রশাসক আঞ্জুমান আরা,জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস,নড়াইল জেলা আওয়ামীলীগ এর সভাপতি সুবাস চন্দ্র বোস,সাধারন সম্পাদক নিজামুদ্দিন খান নিলু নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ক্রিকেট কোচ সঞ্জিব বিশ্বাস সাজু, ফুটবল কোচ কার্ত্তিক দাস, নড়াইল ক্রীড়া সংস্থার প্রতিনিধি আবিদুর রহমান লিকু,৫ টি দলের মালিক কোচ ও খেলোয়াড় সহ আরো অনেক।

অংশগ্রহণকারী দল গুলো হলো, মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ক্রিকেট একাদশ, বীরশেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ, চিত্রশিল্পী এস.এম সুলতান একাদশ,চয়ন কবি বিজয় সরকার একাদশ,জারি সম্রাট মোসলেম উদ্দিন একাদশ।

আগামিকাল ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্টর প্রথম খেলায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও বিজয় সরকার একাদশ মুখোমুখি হবে।টুর্নামেন্টের স্পনসর করছে যৌথভাবে মিনা বাজার ডট কম এবং ওয়ালটন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com