নড়াইলের কালিয়া থানার পার বিষ্ণুপুর (নয়াবাজার) এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।২৮ (ডিসেম্বর) রাত ৯ টার দিকে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম জুয়াড়িদের গ্রেফতার করেন।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে, কালিয়া থানার পার বিষ্ণুপুর (নয়াবাজার) অভিযান পরিচালনা করে সাতজন জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় কালিয়া থানার এ এস আই অহিদুর রহমানের সহযোগিতায় নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহোযগিতায় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস সাংবাদিকদের বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে আসামীদের গ্রেফতার করেছি এবং গ্রেফতারপূর্বক কালিয়া বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালতে হাজির করিলে, বিজ্ঞ ভ্রাম্যমান আদালত তিনজন (প্রত্যেককে) ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন, এবং অন্য চার জনকে (প্রত্যেককে) বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
Leave a Reply