রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় গার্মেন্টসের ঠিকাদারি ব্যবসা ও মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ও বাধা দেয়াকে কেন্দ্র করে মনির হোসেন (২৯) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।রবিবার বিকাল ৩টার দিকে বিসিক শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সজল জানায়, দুপুরে শহীদ স্মৃতি স্কুলের পেছনে মনিরকে গতিরোধ করে জামাই বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কবির, মনির ওরফে ফেন্সি মনির, মানিকসহ ৫-৬জন অজ্ঞাত দুর্বৃত্ত। এসময় গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি দুর্বৃত্তরা মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে গেছে। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মনিরের মা শেফালী বেগম জানান, দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে গার্মেন্টসের ঠিকাদারি ব্যবসা শুরু করেন মনির। কিছুদিন ধরে বিসিক এলাকার তাজ ওয়াসিং লিমিটেড কারখানায় ওয়াসিংয়ের ঠিকাদারি ব্যবসা নিয়ে নতুন বাজার এলাকার শুক্কুর আলী, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক  ইমরান তালুকদার বছির ও মতির সঙ্গে বিরোধ চলছিল মনিরের। শুক্কুরের নেতৃত্বে বছির ও মতি আগে থেকেই ওই ওয়াসিং কারখানার ওয়েস্টেজ ড্রামের ব্যবসা করতেন। মনির যেন ওই কারখানায় ঠিকাদারি ব্যবসা না করে সেজন্য বেশ কয়েকদিন যাবৎ তাকে হুমকি দিয়ে আসছিল বলে মনির জানায়।

শেফালি বেগম আরও জানান, কিছুদিন আগে জামাই বাজার এলাকায় চিহ্নিত ফেন্সিডিল ব্যবসায়ী কবিরকে মাদক ব্যবসায় বাধা দেয়ায় শুক্কুর আলী তার অফিসে ডেকে নিয়ে যায় মনিরকে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com