শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে নিখোঁজের একদিনপর শিশু মাইসার মরদেহ উদ্ধার

রংপুরে নিখোঁজের একদিনপর শিশু মাইসার মরদেহ উদ্ধার

রংপুর নগরীর বড়বাড়ি এলাকায় নিখোঁজ হবার একদিন পর পাঁচ বছরের শিশু মাইশা আখতারের লাশ বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সোমবার বেলা ১২ টার পর থেকে নিখোঁজ ছিলো বড় বাড়ি এলাকার মনোয়ার হোসেনের মেয়ে মাইশা আখতার সে স্থানীয় কিন্ডার গার্ডেনের শিশু শ্রেনীর শিক্ষার্থী ছিলো।
অনেক খোজাখুজি এবং মাইকিং করেও তার কোন সন্ধার পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে নিহত শিশু মাইশা আখতারের লাশ বাসা পাশে একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

পুলিশ জানায় নিহতের শরীরে কোন কাপড় ছিলোনা শিশুটির শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তার কানের বাম লতিতে রক্তের চিহ্ন রয়েছে। এ ছাড়া ঘাড়েও দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে শিশুটিকে ধর্ষন করে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুবৃর্ত্তরা। পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি শহিদুল্লাহ কাওছার জানান ঘটনাটি দুঃখজনক আমরা শিশু মাইসার লাশটি দেখেছি প্রাথমিক ভাবেমনে হচ্ছে এটি একটি হত্যাকান্ড আমাদের টিম কাজ করছি আমরা বিস্তারিত পরে বলতে পারবো।

মাইশার চাচা আনোয়ার হোসেন বলেন এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড গতকাল আমরা যে পুকুরে লাশ পাওয়া গেছে সেই পুকুরে খোঁজা খুঁজি করেছি কিন্তু সেখানে তাকে পাওয়া যায় নি।আমরা এর সঠিক তদন্ত করে বিচার প্রশাসনের কাছে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com