মোঃ সুমন মাহমুদ দিহান –
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ড পাইনাদী নতুন মহল্লা ৩নং রোড ফুলকলির তিন রাস্তার মোড় এলাকায় মোঃ সিরাজ ফকিরের মালিকানাধীন বিসমিল্লাহ ট্রেডার্স নামে মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুদি দোকান পুড়ে ছাই হয়েছে বলে খবর পাওয়া য়ায়। গত(২৮ ডিসেম্বর)সেমাবার রাতে ১২.৪৫ মিনিটে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ সিরাজ ফকির জানান- আমার মুদি দোকান আগুনে পুরে ছাই প্রায় অত্যন্ত ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন,সোমবার দিবাগত রাত অনুমানিক ১২.৪৫ মিনিটের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাতের সময় সংগঠিত এই অগ্নিকান্ডের সময় আশে পাশের সকলেই ঘুমান্ত অবস্থায় ছিল।এসময় মুদি দোকানের ভেতরে থাকা বৈদ্যুতিক বক্স থেকে শর্ট সার্কিট হয়ে মুহূর্তের মধ্যেই দোকানের মুদি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ১-২ দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আদমজীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ রুবেল আমিন মোল্লা জানান-আমারা যাওয়ার আগেই স্থানীয় লোক জনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।আমরা ঘটনা স্থানে গিয়ে দেখি মোঃ সিরাজ ফকিরে মালিকানাধীন বিসমিল্লাহ ট্রেডার্স মুদি দোকানে আগুন লেগে দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
Leave a Reply