এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ
জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোলাগুলি মামলায় দেশীয় অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করেন তারা।
থানা সুত্রে জানাযায়, গভীর রাতে মেহেন্দিগঞ্জ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম শ্রীপুর ইলিশা কোরালিয়া নামক স্থানে ওবায়েদ হাওলাদারের বাড়ী থেকে রাত চারটায় দেশীয় পাইপগানসহ বি.এন.পির নেতা রুবেল কাজীর প্রধান সহযোগী হাসান জমদ্দার (৩৫) কে ও একই মামলার আসামী আঃ ছালাম সবুজ কে আটক করে থানায় নিয়ে আসে। মেহেন্দিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply