শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভাধীন এলাকায় র্যাবের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন
‘আল্লার দল’এর ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র্যাব ১৩
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে ১৯.০০ ঘটিকায় সময় র্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’এর সক্রিয়
সদস্য মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা-মৃত রইচ উদ্দিন, মাতা-মৃতঃ রহিমা বেগম, সাং-আন্দুয়া (৬নং ওয়ার্ড) এবং একই দিন ২০.৩০ ঘটিকায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভাধীন এলাকা হইতে ‘আল্লার দল’ এর অন্য সক্রিয় সদস্য মোঃ পলাশ মন্ডল (৩৪), পিতা-মোঃ তৈয়বর মন্ডল, মাতা-মোছাঃ ছাহেরা বেগম, সাং-সিধনগ্রাম (০৯ নং ওয়ার্ড), উভয় থানা-পলাশবাড়ী,
জেলা-গাইবান্ধাদ্বয়থকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল ইসলাম এবং মোঃ পলাশ মন্ডল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন
‘আল্লার দল’ এর দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর অনুসারীদের নিকট থেকে বায়াত গ্রহণ করে। তারা নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান
করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে ‘আল্লার দল’ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলে জানান র্যাব-১৩####
Leave a Reply