আনোয়ার সাদত জাহাঙ্গীর :ময়মনসিংহ :
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহের ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্ধোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মো মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার,উপজেলা একাডেমীক সুপারভাইজার শাহানা আক্তার,রফিকুল ইসলাম, ইকবাল বাহার,খালেদা ইয়াসমিন,মাহফুজা আখন্দ প্রমুখ। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে অংশগ্রহনকৃত শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী।
আলোচনা সভার পর অতিথি বৃন্দ শিক্ষার্থী দের তৈরিকৃত প্রকল্প গুলো পরিদর্শন করেন।
Leave a Reply