শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ১৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০৬

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ১৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০৬

আনোয়ার সাদত জাহাঙ্গীর :ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৭ ডিসেম্বর কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী থেকে ০৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (২৪), পিতা-মোঃ জামাল হোসেন,সাং-বলাশপুর মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৭ ডিসেম্বর নান্দাইল থানাধীন কামালপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (২৮), পিতা মৃত-নূরুল ইসলাম, সাং-বাটালী শেখবাড়ী, মোঃ রহমত উল্যা (৩৭), পিতা মৃত-গোলাম মোস্তফা, মাতা-মনজিলা খাতুন, সাং-দত্তপুর, উভয় থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ ও এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৮ ডিসেম্বর কোতোয়ালী থানাধীন রঘুরামপুর থেকে ০৮ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মিলন সিকদার (২৫), পিতা-মোঃ ভুলু সিকদার, সাং-চরকুশলি, থানা-টঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-বড়পুল (বুখারী সাহেবের বাসার ভাড়াটিয়া), থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ,মোঃ রাজন (২৩), পিতা মৃত-বজলুল হক, সাং-রাধারচর কুর্শাপাড়া, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ,মমিন (৩৮), পিতা-ফজলুর রহমান,সাং-কোনা পাঁচরুকি, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com