ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী(নারিকেল গাছ মার্কা) বীর মুক্তিযোদ্ধা একরামুল হক।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন।
তিনি জানান,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নারীকেল গাছ প্রতীক একরামুল হক ৯ হাজার ১শ ৩৩ ভোট পেয়েছে ও তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কসিরুল আলম নৌকা প্রতীক ভোট পেয়েছেন ২ হাজার ৭শ ৯০টি।
এর আগে সকাল ৮টা থেকে ইভিএম প্রদ্ধতিতে পৌরসভায় নয়টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহন। সুষ্ঠভাবে ভোটগ্রহনে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানকার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১৭৯জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭ জন। নারী ১০ হাজার ৬৩২জন।
Leave a Reply