সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দ্বিতীয় দফায় ভাসানচর যাচ্ছে রোহিঙ্গারা

দ্বিতীয় দফায় ভাসানচর যাচ্ছে রোহিঙ্গারা

দ্বিতীয় দফায় দেড় হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী যাচ্ছেন ভাসানচরে। সরকারি উদ্যোগে ৭০০ রোহিঙ্গা এ দফায় স্থানান্তরের পরিকল্পনা থাকলেও স্বেচ্ছায় স্থানান্তরে আরও রোহিঙ্গা ভাসানচরের আশ্রয়নকেন্দ্রে যেতে ইচ্ছুক।  চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে দেড় হাজারেরও বেশি রোহিঙ্গাকে নেওয়া হচ্ছে ভাসানচরে।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় দফায় ৭০০ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনা থাকলেও, প্রায় ১৫০০ জনের বেশি রোহিঙ্গা সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে (সোমবার, ২৮ ডিসেম্বর) স্বেচ্ছায় কক্সবাজার থেকে চট্টগ্রামে রওনা হয়েছে। 

উল্লেখ্য, ১ম দফায় গত ৪ ডিসেম্বর (শুক্রবার) ১৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com