শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্রধানমন্ত্রীকে এসএমএস, কম্পিউটার পেলেন কুমিল্লার শাকিল

প্রধানমন্ত্রীকে এসএমএস, কম্পিউটার পেলেন কুমিল্লার শাকিল

কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল নম্বরে সহযোগিতার এসএমএস করে কম্পিউটার পেয়েছেন শাহাদাত হোসেন শাকিল নামে এক তরুণ। সোমবার (২৮ ডিসেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকার একটি কম্পিউটার দেন।   শাকিল কুমিল্লার নগরীর মুগলটুলির বাসিন্দা আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লার সদর উপজেলার পাথুরীপাড়া। 

গত ৭ ডিসেম্বর পাঠানো এই এসএমএস শেখ হাসিনার নজরে পড়ে। তারই নির্দেশে সোমবার কুমিল্লার জেলা প্রশাসক ওই তরুণকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার দেন। যদিও শাকিল সহায়তা চেয়েছিলেন ২৫ হাজার টাকার একটি কম্পিউটার। 

শাহাদাত হোসেন শাকিল জানান, কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর নাম্বারটি তার চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নাম্বারটি সংগ্রহ করে। দীর্ঘদিনের চেষ্টায়ও একটি কম্পিউটার কেনার সামর্থ্য না থাকায় একটু সহযোগিতা চেয়ে ওই নাম্বারে এসএমএস পাঠান। গত ৭ ডিসেম্বর এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিলকে ফোন করা হয়। এর একদিন পরই তার খোঁজ খবর নেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে।

সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার দেওয়া হয়।  

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, তরুণটি তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। দৃষ্টি আকর্ষণ হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে তাকে সহযোগিতার জন্য বলা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com