বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহরে ভোট দেখতে এসে নৌকা সমর্থকের মৃত্যু

চাটমোহরে ভোট দেখতে এসে নৌকা সমর্থকের মৃত্যু

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

পাবনা চাটমোহরে পৌরসভা নির্বাচন দেখতে এসে সুজন মাহমুদ (৩৭) নামে এক নৌকা সমর্থক মারা গেছেন। আজ ২৮ ডিসেম্বর (সোমবার)সকাল ১০ টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পাশে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত সুজন চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, সোমবার সকালে বালুচর মাঠ এলাকায় কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুজন খান। তার বুকে লাগানো ছিল নৌকা মার্কা ব্যাজ। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চাটমোহর থানার পুৃলিশ সদস্যরা হাসপাতালে ছুটে যান। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান খান বলেন, হাসপাতালে আনার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুজন মাহমুদ নামের ওই যুবক।

চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নৌকা সমর্থকের পরিচয় নিশ্চিত করে বলেন, সুজন নামের ওই যুবক আমাদের সঙ্গেই দাঁড়িয়েছিল। তিনি ভোট দেখতে এসেছিলেন। হঠাৎ সুজন মাটিতে পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মৃত যুবকের সুরতহাল শেষে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com