আজ সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলায় নব-নির্মিত ২০ টি ফায়ার সার্ভিস স্টেশনের শুভ উদ্ভোধন করেন।এর মধ্য রয়েছে মানিকগঞ্জের হরিরামপুর নব-নির্মিত ফায়ার স্টেশন।মানিকগঞ্জ এর পদ্মা নদীর তীরবর্তী উপজেলা হরিরামপুর।এখানে ফায়ার স্টেশন নির্মাণ হওয়ায় খুশি হরিরামপুর বাসী।
মানিকগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান-নব নির্মিত ফায়ার স্টেশন থাকবে একজন স্টেশন অফিসার, একজন সাব স্টেশন অফিসার, দুইজন লিডার, ১৬ জন ফায়ারম্যান, চারজন ড্রাইভার, একজন সুইপার ও এক জন বাবুর্চী এবং দুইটি গাড়ি। অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনা ও দুর্যোগে তারা কাজ নিরলস ভাবে কাজ করবেন।
এ সম্পর্কে নব-নির্মিত হরিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, বিজন বিশ্বাস জানান, ‘অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দূর্যোগ, আটকে পড়া / চাপা পড়া সহ পানিতে ডুবে যাওয়া সহ সকল প্রকার দূর্ঘটনা/ বিপদ থেকে মানুষকে বাঁচাতে আমরা নিরলস ভাবে কাজ করে যাব।এছাড়া যেকোন দূর্ঘটনা/প্রয়োজনে অামাদের স্টেশন সার্ভিস নাম্বার ০১৭২৮৯৬৬০০২ অথবা জরুরি নাম্বার ৯৯৯ কল করে যে কেউ অামাদের সাথে যোগাযোগ করতে পারবে।এবং সকলকে যোগাযোগ করার অনুরোধ ও জানান তিনি।
Leave a Reply