রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে জংগীবাদের ঠাই হবেনা- নিক্সন চৌধরী এমপি

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে জংগীবাদের ঠাই হবেনা- নিক্সন চৌধরী এমপি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর ময়রার মাঠে রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জঙ্গীবাদ ও সাম্প্রাদাযিকতা বিরোধী সমাবেশ, গণ জামায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান নিক্সন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন জংগীবাদের স্থান নেই।ভাস্কর্য ইস্যুতে কোন সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবেনা।কোন অপশক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে তার দাত ভাংগা জবাব দেওয়া হবে।মামুনুল হকদের বিরুদ্ধে বললে ইমান নষ্ট হবে এমন কথা কোন হাদিসে লেখা আছে।


যুবলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,যুবলীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চলে।কেউ সেই যুবলীগে বিভেদ সৃষ্টি করতে চাইলে সফল হবেনা।আমি আজ দেখে গেলাম।অনেক কিছুই বুঝতে পারলাম।সাবধান হয়ে যান।

বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিল্পব মোস্তাফিজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম , অর্থ সম্পাদক শাহাদত হোসেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক একে এম আজিম, উত্তর মহানগর আ’লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য চৈতী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক (একাংশ) ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু। উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা ইমরুল চৌধরী, আব্দুল্লাহ আল মামুন রনী, সৈয়দ তারেক মোহাম্মাদ আব্দুল্লাহ,তৈয়বুর রহমান প্রমুখ।


এছাড়া জেলা ছাত্রলীগের সদস্য শাহিদুল ইসলাম সোহরাব, জাহিদুল ইসলাম মোল্যা আশিক।পৌর ছাত্রলীগের সৈয়দ মোর্তজা তমাল,সোহান,মেহেদী রাজিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com