ময়মনসিংহে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর কাঁচিঝুলি মোড়ের ডাস্টবিন থেকে নবজাতকের এ মরদেহটি উদ্ধার করা হয়।
আজ দুপুরে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মরদেহটি কন্যা সন্তান বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানিয়েছেন, ময়মনসিংহ বন বিভাগের পাশে একটি ডাস্টবিনে বেলা ১১ টার দিকে একটি নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
তখন থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দুপুরে সদ্যভূমিষ্ট কন্যা শিশুর লাশ উদ্ধার করে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
Leave a Reply