ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-সোহাগী-আঠারবাড়ি সড়কের উন্নিতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ভার্চুয়ালি সভায় এই কাজের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জের নির্বাচিত এমপি ও জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি। এ সময় তিনি বলেন, এই রাস্তাটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা জাতীয়পার্টির সহ সভাপতি নুরুল ইসলাম সুরুজ, এমপির ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান মুস্তাক,
জেলা জাতীয়পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, সোহাগী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক চেয়ারম্যান জাতীয়পার্টি নেতা আব্দুল হাদি, জাতীয়পার্টির নেতা তুষার, এমদাদুল হকসহ জাতীয়পার্টি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, এই রাস্তটি নির্মাণ শেষ হলে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে। নেত্রকোণার মানুষজন আঠারবাড়ি, ঈশ্বরগঞ্জ- বালিপাড়া হয়ে ঢাকাসহ যে কোন অঞ্চলে যাতায়াত করতে পারবে। এতে ময়মনসিংহের উপর চাপ কমে আসবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই দেশের অভাবনীয় উন্নয়ন হওয়ায় বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাইদুল হক জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ- সোহাগী বাজার- পিকআপ মোড় হয়ে আঠারবাড়ি (কলেজ মোড়) জেলা মহাসড়ক উন্নিতকরণ কাজের আওতায় প্রায় সাড়ে তিনশত কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হবে। ১৫ কিলো মিটারের এই রাস্তায় সাড়ে তিনশত কোটি ব্যয় ধরা হয়েছে।
এর মধ্যে দেড়শত কোটি টাকা নির্মাণ ব্যয়। এর মধ্যে বিভিন্ন বাজার এলাকায় তিন কিলো মিটার ঢালাই দ্ধারা উন্নয়ন, ১২ কিলোমিটার পিচ দ্ধারা উন্নয়ন করা হবে। এ রাস্তায় ২৭টি বক্স কালভার্ট এবং বগাপুতা নামক ব্রীজ রয়েছে। রাস্তাটি ৩২ ফুট পাকা করন এবং কাচাসহ ৩২ ফুট হবে। এছাড়া বিভিন্ন এলাকায় রেলক্রসিং, সড়ক নিরাপত্তা সংক্রান্ত সাইন সিগনাল রোড মার্কি, প্রতিরার জন্য বিভিন্ন পুকুর এলাকায় সিসি ব্লক দ্ধারা উন্নয়ন করা হবে। তিনি আশা করেন, সড়ক প্রশস্থকরণসহ উন্নীতকরণ কাজে জমি অধিগ্রহণ যথাসময়ে শেষ হলে নির্দিষ্ট সময়েই কাজ হবে।
Leave a Reply