মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে সাংবাদিককে অবরোধের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিককে অবরোধের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের নানা অনিয়ম ও দূর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট ও গাজী টেলিভিশনের প্রতিনিধিকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সংবাদকর্মীরা ।

রবিবার দুপুরে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয় ।

মানববন্ধন শেষে অবিলম্বে ঘটনার মূল হোতা গাজী ফরহাদ হোসেনসহ জড়িতদের সুষ্ঠু বিচার দাবীতে বিক্ষোভ মিছিল করে সাংবাদিকরা ।

গত মঙ্গলবার সকালে শ্রীপুর তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের রুনা পারভিন নামের উচ্চমান সহকারির নানা অনিয়ম ও অবৈধ কর্মকান্ড সম্পর্কে জানতে ওই কার্যালয়ে যান ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবুল হাসান ও জিটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। এ সময় সেখানকার উর্ধ্বতন কর্মকর্তা গাজী ফরহাদ হোসেনকে তার বক্তব্য দেয়ার অনুরোধ করেন এবং তার অফিসের অনার বোর্ডের ছবি নেন। এতে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের নানা অকথ্য ভাষা ব্যবহার করে তাদের টেনে হিচড়ে কার্যালয়ের ভেতরে নিয়ে গিয়ে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com