মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনা-ঢাকা পথে তিন দিন ধরে চলছে না বাস,চরম ভোগান্তি পরছে যাত্রীরা

পাবনা-ঢাকা পথে তিন দিন ধরে চলছে না বাস,চরম ভোগান্তি পরছে যাত্রীরা

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

হঠাৎ করে ধর্মঘটের করণে পাবনা-ঢাকা পথে তিনদিন যাবৎ চলছে না বাস। ফলে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পরছে। গত ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিকরা। এছাড়া গত শুক্রবার রাতে এবং শনিবার সকালে বাস মালিক ও শ্রমিকরা দফায় দফায় বৈঠক করলেও কোন সমাধান আসে নাই।

আজ ২৭ ডিসেম্বর (রবিবার) সমস্যা সমাধানের জন্য পাবনা প্রেসক্লাবে যৌথভাবে সাংবাদ সম্মেলন ডেকেছে পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়ন। এর আগেও মাঝে মধ্যে পাবনার শ্রমিকদের মারধর করার এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের উপর দিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাত থেকে পাবনা থেকে ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পাবনা বাস মালিক-শ্রমিক সংগঠন।

পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাবনার কোচ ও বাস ড্রাইভারদের মাঝে মধ্যেই বিনা কারণে মারধর করে। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনও ফল পায়নি। আমরা এর স্থায়ী সমাধান চাই। তাই রোববার সংবাদ সম্মেলনে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হতে পারে।

পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান জানান, আমরা কয়েকবার বৈঠকে বসেছি । কিন্তু শাহজাদপুরের শ্রমিকরা কিছুতেই কথা শুনছে না। তাই এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সিরাজগঞ্জ এবং পাবনার মালিক ও শ্রমিকরা নিজেরাই আলোচনা করছেন। তারা ব্যর্থ হলে প্রশাসন পরিবহন ধর্মঘট নিরসনে কাজ শুরু করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com