বুধবার, ১৭ Jun ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিন আজ

সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিন আজ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিন আজ (২৭ ডিসেম্বর)। ছয় দশক ধরে তিনি কবিতা, গান, নাটক, গল্প-উপন্যাস, চলচ্চিত্রের চিত্রনাট্য রচনাসহ সাহিত্য ও শিল্পের বিচিত্র ভুবনে বিচরণ করেছেন। সাহিত্যের সব শাখায় সাবলীল বিচরণই তাকে এনে দিয়েছে সব্যসাচী উপাধি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে ঢাকায় এবং কুড়িগ্রামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, দোয়া মাহফিল করা হবে। সমাধিতে উন্মোচন করা হবে এপিটাফ-সংবলিত সমাধিফলক। এ ছাড়া জেলা কালেক্টরেট কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিশু-কিশোর প্রতিযোগিতা, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 

জন্মদিন উপলক্ষে প্রথমা প্রকাশন কবির জীবনসঙ্গী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক রচিত ‘বাসিত জীবন: সৈয়দ হকের সঙ্গে শেষ দিনগুলো’ শীর্ষক স্মৃতিচারণামূলক বই প্রকাশ করছে। এ ছাড়া প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশ করছে সৈয়দ শামসুল হকের প্রিয় ‘৫০ প্রেমের কবিতা’। চিত্র প্রকাশনী প্রকাশ করছে সৈয়দ শামসুল হকের শিশুতোষ গ্রন্থ ‘ভয় করলেই ভয়’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com