নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে জমিজমা সংক্রান্ত ও বাচ্চাদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ির উপর গিয়ে মারধর এর ঘটনা ঘটেছে,এতে সরোয়ার শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
জানা গেছে,২৫ ডিসেম্বর রাতে জমিজমা নিয়ে বিরোধ এর জের ধরে মঙ্গলহাটা গ্রামের শাহিদুল মোল্যার সাথে একই গ্রাম এর সাহাবুর মোল্যার জমিজমা নিয়ে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো এই ঘটনা কে কেন্দ্র করে গত রাতে গ্রাম্য শালিস এর জন্য দুপক্ষকে ডাকা হয় শালিস এ উপস্থিত ছিলেন স্থানীয় মাতব্বর সাইফার মোল্যা,কুদ্দুস মোল্যা,লুৎফর মোল্যা,উকিল মোল্যা শালিস চলাকালে শহিদুল মোল্যা তার মেজো ছেলে রমজান মোল্যা এবং সাথে মুন্না,
তহিদ,জাহিদুল,শহিদ,আকাশ,মাসুম,হাসনা,চম্পা,সৌনালি,ফরিদা,রেহেলা,তানজিলা,নাসরিন,রিয়া,ইমন,সহ ২০ থেকে ২২ জন লোক নিয়ে প্রতিপক্ষ সাহাবুর মোল্যা পিতাঃ আবু বক্কার মোল্যা ও তার পরিবার এর সদস্যদের উপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।এসময় বাড়ি ঘর ও ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এসময় সরোয়ার শেখ (২১) পিতাঃ মোঃ হেমায়েত শেখ কে মারধর করে এতে তার মাথা ফেটে যায় এবং সে গুরুতর আহত হয় পরে তাকে স্থানীয় লোহাগড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার্ড করেন।এছাড়াও রাসেল মোল্যা (২৫) পিতাঃ কুরবান মোল্যা,সারাফত ফকির পিতাঃ আমজাদ ফকির,লাবনী খানম পিতাঃ মারুফত ফকির,পারভীন বেগম পিতাঃ তারুকুল মোল্যা,ইমারত শেখ এর স্ত্রী কুলসুম বেগম,পারুল বেগম পিতাঃ বক্কার মোল্যা সহ আরো কয়েকজন কে মারধার করে শহিদুল মোল্যা, ও তার লোকজন।
প্রতিপক্ষের রাছেল মোল্যা সাংবাদিকদের বলেন আমাকে বিভিন্ন মাধ্যমে জীবন নাশ এর হুমকি দেয়া হচ্ছে।
এ বিষয় এ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান সাংবাদিকদের বলেন,ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আমি নিজে ঘটনাস্থান পরির্দশন করেছি এলাকার পরিবেশ এখন শান্ত আছে, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply