বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নড়াইলে একাধিক মাদক মামলার আসামি ইয়াবাসহ আটক

নড়াইলে একাধিক মাদক মামলার আসামি ইয়াবাসহ আটক

মোঃহাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে একাধিক মাদক মামলার পলাতক আসামীকে ইয়াবাসহ গ্রেফতর করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশের একটি চৌকশ টিম।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জসীমউদ্দিন পিপিএম (বার) মহাদয় এর নির্দেশক্রমে,গোপন তথ্যের ভিত্তিতে,২৫ (ডিসেম্বর) তারিখ, রাত সাড়ে ৯ ঘটিকার দিকে নড়াইল সদর থানাধীন,আউরিড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে,একাধিক মাদক মামলার পলাতক মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল মোল্ল্যা (৪৫),পিতা বাবু মোল্লা, সাং আউরিয়া, থানা ও জেলা নড়াইল কে ১২ (বার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস এর নেতৃত্বে ,সঙ্গীয় ফোর্স এ এস আই শরিফ,এ এস আই সেলিম,কং নারায়ন,শিবলি,বিকাশ আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন মোঃ তরিকুল মোল্যা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে আসামী পলাতক ছিল আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করি এবং গ্রেফতার পূর্বক আসামীর নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com