রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের গৌরীপুরে খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে ইউএনও’র শুভেচ্ছা বিনিময়

ময়মনসিংহের গৌরীপুরে খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে ইউএনও’র শুভেচ্ছা বিনিময়



ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার যীশু খ্রিস্টের জন্মদিন ও খ্রিস্টান ধর্মালম্বীদের বড় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। খ্রিস্টান ধর্মালম্বীদের এ ধর্মীয় দিবসটিকে কেন্দ্র করে গৌরীপুর উপজেলার ৮টি গীর্জায় বাইবেল পাঠ, বিশেষ প্রার্থনার পাশাপাশি খ্রিস্ট বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের। কেক কাটা, প্রীতিভোজ, শুভেচ্ছা বিনিময় প্রার্থনার মাধ্যমে দিনটিকে উদযাপন করে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন।
গৌরীপুর পৌর শহরের পশ্চিম ভালুকায় উপজেলার প্রধান ব্যাপ্টিষ্ট চার্চে কেক কেটে বড়দিনের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার (পূর্ব) ব্যাপ্টিষ্ট চার্চের সিনিয়র সহ সভাপতি হিউবার্ড চক্রবর্তী, গৌরীপুর ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি ডাঃ জজ বিশপ, উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিখায়েল বিশপ লাপ্পু, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, আওয়ামীলীলীগ নেতা একেএম শহিদুল হক আলম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।
এদিকে উপজেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন করে খ্রিস্টান ধম্বালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইউএনও হাসান মারুফ। তিনি সাংবাদিকদের বলেন, সুন্দর, সুষ্ঠ ও আনন্দমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গীর্জায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


হিউবার্ড চক্রবর্তী জানান, সত্য, সুন্দর, কল্যাণ ও মানবতার জয় ঘোষনা করতে এ দিনে জন্ম গ্রহন করেছিলেন যিশু খ্রিস্ট। এ বছর করোনা থেকে মুক্তি ও দেশের অগ্রগতি, শান্তি, সম্প্রীতির জন্য এই দিনে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com