মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈশ্বরদীতে গোবরা আন্তঃনগর ট্রেনের যাত্রীর কাছে মিলল ফেন্সিডিল

ঈশ্বরদীতে গোবরা আন্তঃনগর ট্রেনের যাত্রীর কাছে মিলল ফেন্সিডিল

ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনযাত্রীর ব্যাগ থেকে ৮৮ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫ টায় রাজশাহী – গোপালগঞ্জের আন্তঃনগর গোবরা (৭৮৪) থেকে যাত্রী নামার পরে রেলওয়ে পুৃলিশ এক যুবককে আটক করে।

আটককৃত ওই ট্রেন যাত্রী ঈশ্বরদী উপজেলার চর-গড়গড়ি গ্রামের হারেজ মালের ছেলে আব্দুল আহাদ (১৮)।ঈশ্বরদী রেলওয়ে থানা পুৃলিশের উপ-পরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী জানান, রাজশাহী থেকে ছেরে আসা আন্তঃনগর গোবরা ট্রেনে যাত্রী হিসাবে ঈশ্বরদী জংশন স্টেশনে নামে ওই যাত্রী। এসময় তার হাতে থাকা ব্যাগ ও চলাফেরার গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। স্টেশন থাকা দায়িত্বরত পুলিশ তার ব্যাগ তল্লাশি করে ৮৮ বোতল ফেন্সিডিল জব্দ করে। এবং তাকে আটক করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, ঈশ্বরদী জংশন স্টেশন দায়িত্বরত টহলপলিশের অভিযানে আটক হয় ওই মাদক বিক্রেতা। মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করে আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com