দীর্ঘদিন ধরে বিরোধীদলের দখলে থাকা পঞ্চগড় পৌরসভা এবার আওয়ামীলীগ তার দখলে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর ভোটকে কেন্দ্র করে প্রার্থীর পক্ষে বেশ কয়েকদিন ধরে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোছাঃ মাহমুদা বেগম কৃক এর নেত্রীত্বে একটি টিম সফরে এসে নৌকা মার্কার প্রার্থী মোছাঃ জাকিয়া খাতুন এর পক্ষে নির্বাচনী প্রাচারনা চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা আজ (২৪ ডিসেম্বর) আবারো কেন্দ্রীয় আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এল.জি.আর.ডি প্রতিমন্ত্রী মোঃ জাহাঙ্গীর কবির নানক এর নেত্রীত্বে একটি টিম পঞ্চগড় পৌছিয়ে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর সালাম জানিয়ে নৌকাকে বিজয়ী করতে আহ্বান জানায়।
উক্ত জনসভাকে সফল করতে সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ বিশাল বহর নিয়ে জনসভায় যোগদেন।
জনসভায় বক্তারা সারাদেশে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং পঞ্চগড় পৌরসভা উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকায় হতাশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট বলেন, নৌকা জাকিয়া আপার নয় নৌকা আওয়ামীলীগের,নৌকা জননেত্রী শেখ হাসিনার তাই নৌকাকে বিজয়ী করা আমাদের দ্বায়িত্ব,আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি উন্নয়নের স্বার্থে পৌরবাসী এবার নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। আরেক প্রশ্নের জবাবে পৌর আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী আল তারিক বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়ে আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যতই অভিযোগ করা হউক না কেন, কোন লাভ হবে না। আমরা নৌকার বিজয় ছিনিয়ে আনেই ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।
জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ মোকলেছার রহমান রেজা উক্ত জনসভায় বক্তিতাকালে কঠিন হুংকার দিয়ে বিরোধীদের সাবধান করে দেন এবং বলেন, কোন তালবাহানা করে এবার নৌকার বিজয় ঠেকানো যাবে না, আগামী ২৮ তারিখ সকল নেতা কর্মীকে কেন্দ্রে সতর্ক অবস্থান নিতে আহ্বান জানান।
Leave a Reply