রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে পোষাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে পোষাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনে গাজীপুরে বিক্ষোভ করছেন স্টাইল ক্রাফটস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর তিন সড়ক এলাকায় কাঠ ফেলে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধের কারণে রাস্তার উভয় দিকে যানবাহন আটকে দীর্ঘজটের সৃষ্টি হয়েছে। গাড়ি না চলায় হেঁটে চলাচল করতে হচ্ছে যাত্রীদের।

বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, ওই কারখানায় অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে। নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ অবস্থায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি (তদন্ত) সৈয়দ রাফিউল করিম সময় সংবাদকে জানান, শুক্রবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সুরাহা করতে আলোচনা চলছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com