রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছেন বানিয়াচঙ্গের শামসুদ্দিন মুন্না

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছেন বানিয়াচঙ্গের শামসুদ্দিন মুন্না

রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)


সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বানিয়াচঙ্গের কৃতিসন্তান শামসুদ্দিন মুন্নাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শামসুদ্দিন মুন্না বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের সাগর দিঘির পূর্ব পাড়ের মরহুম শাহাব উদ্দিন মীর পরিবারে জন্মগ্রহণ করেন ।

সামছুদ্দিন মুন্না ৩০তম বিসিএস এর মাধ্যমে শেরপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন যাবত ।

বর্তমানে তিনি কিশোর গঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

সামছুদ্দিন মুন্না স্কুল জীবন থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী এল আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

এর আগে ২০১৯-২০ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন।
শামসুদ্দিন মুন্না ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন পত্রিকায় শুভেচ্ছা জানিয়েছেন এলাকার সর্বস্থরের মানুষ জন, এলাকার মানুষের মধ্যে খুশির জোয়ার বইছে, বানিয়াচং উপজেলাবাসী তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com