শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নেছারবাদে ১০৫ পীচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেছারবাদে ১০৫ পীচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার



পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে) ১০৫ পীচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার অফিসার ইনচার্য (ওসি) আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পৌর সভার উত্তর জগন্নাথকাঠি এলাকায় অভিযান চালিয়ে সেহাঙ্গল গ্রামের মিলন তালুকদারের ছেলে রাকিব তালুকদার (২১) ও ইউনুছ হা্ওলাদারের ছেলে ফারুক হাওলাদারকে (২২) আটক করে তাদের দেহ তল্লাসি করে ১০৫ পীচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে বৃহস্পতিবার সকালে তাদেরকে পিরোজপুর আদালতে প্রেরন করা হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্য (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, মাদক নির্মূলে পুলিশের এ অভিযান সারা উপজেলায় অব্যহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com