বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে ডিজিটাল রেকর্ড রুম কার্যক্রমের উদ্বোধন

ময়মনসিংহে ডিজিটাল রেকর্ড রুম কার্যক্রমের উদ্বোধন

ময়মনসিংহ সহ দেশের ২১ জেলায় চালু হয়েছে ডিজিটাল রেকর্ড রুম। ফলে ঘরে বসেই অনলাইনে আবেদন এবং ফি জমা দিয়ে নির্ধারিত সময় এবং স্থান থেকে খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ করা যাবে।জমি-জমা সংক্রান্ত্র কাগজ পত্র সংরক্ষন ও বিতরনে হয়রানি বন্ধে ডিজিটাল রেকর্ড রুম চালু করা হয়েছে ময়মনসিংহে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে অনলাইনে ডিজিটাল রেকর্ডরুমের কার্যক্রম উদ্বোধন করেন ভূমি মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরি।এ সময় তিনি দেশের আরো ২০ টি জেলায় এই ডিজিটাল রেকর্ড রুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধন করেন।
ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান এখন আর ভূমি সংক্রান্ত্র কোন কাগজ পত্র উঠাতে সাধারন মানুষকে হয়রানির শিকার হতে হবেনা। সহজে ও দ্রুত আবেদনকারিরা তাদের সেবা পাবে।
এসময় মন্ত্রী জানান, আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে পার্বত্য তিন জেলা ছাড়া বাকি ৪০ জেলার রেকর্ড রুমকে ডিজিটাল রেকর্ড রুম হিসেবে চালু করা হবে।
এদিকে ময়মনসিংহে অনলাইনে আবেদনের ক্ষেত্রে যেকোনো সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে গঠন করা হয়েছে। হয়রানি বন্ধ এবং রেকর্ড রুমকে দালালমুক্ত করতে রেকর্ড রুম ও এর আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র জানায়, ঢাকা, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর ও সিরাজগঞ্জ জেলায় ডিজিটাল কার্যক্রম শুরু হয়েছে।
আজ থেকে এই ২১টি জেলায় সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের ১ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৬২৪টি খতিয়ান ডিজিটাল রেকর্ডরুমে পাওয়া যাবে। মৌজার হিসেবে বিভিন্ন জরিপের অন্তর্গত মোট ৯৭ হাজার ৪৪৫টি মৌজার খতিয়ান প্রকাশ করা হয়েছে।
অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করে শুধু সার্টিফায়েড কপি প্রয়োজন হলে তা সংগ্রহ করতে জেলা প্রশাসন কার্যালয়ে আসতে হবে। এটুআই-এর সহযোগিতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিজিটাল রেকর্ডরুম স্থাপনের কাজ বাস্তবায়ন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com