দেশজুড়ে চরাঞ্চচলের প্রায় কোটি মানুষ বসবাস করছে। বিশাল জনগোষ্ঠীর জীবনে খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি। এসব মানুষের প্রাকৃতিক দুর্যোগ ও বেকারত্ব মোকাবেলা করা নিত্যসঙ্গি। এরমধ্যে বিশ্বব্যাপী তথা দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলমান। করোনার ভয়াবহ ছোবল থেকে চরাঞ্চলের মানুষকে রক্ষার্থে প্রয়োজন সচেতনতা। সচেতনতা সৃষ্টি করতে খুলি বৈঠকসহ উপকরণ সরবরাহ করা অপরিহার্য হয়ে পড়ছে। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারি বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। চর এলাকার মানুষের জীবন মানোন্নয়নে ফ্লাড রেজিলিয়েন্স প্রজেক্টের গবেষনা থেকে জানা গেছে, চরের মানুষের ফ্লাড রেজিলিয়েন্স বৃদ্ধির জন্য অর্থ বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
গতকাল বুধবার রংপুর নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টার হলরুমে করোনার দ্বিতীয় ঢেউ চরাঞ্চলের প্রস্তুতি শীর্ষক ন্যাশনাল চর অ্যালায়েন্সের ৮ দফা দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা উপরোক্ত দাবিসমুহ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য ও সমুন্নয় সিনিয়র রিচার্স এসোসিয়েট ড. মাহাবুব হাসান। এতে সম্মানিত অতিথি ছিলেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ বাবু, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, দৈনিক অর্জন সম্পাদক হাবিবুর রহমান, রংপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক সরকার, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল।
স্বাগত বক্তব্য রাখেন রংপুর সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবির মানিক, এসোড রংপুর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এমদাদুল হক, এসোড রংপুর ট্রেনিং কো-অর্ডিনেটর তাহমিলুর রহমান আপেল প্রমুখ।
সংস্কৃতিকর্মী রেজাউল করিম জীবনের পরিচালনায় সংবাদ সম্মেলনে ৮দফা দাবি তুলে ধরেন বক্তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে, কোভিড-১৯ প্রেক্ষিতে চরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, উইমেন হেডেড হাউজহোল্ডের জন্য ত্রাণ ও মাসিক আর্থিক ভাতা নিশ্চিত করা, বয়স্ক নারী-পুরুষের জন্য নিয়মিত ভাতা ও চিকিৎসা সহায়তা, কৃষক-কৃষাণী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুদবিহীন কৃষিঋণ সহায়তা,
চওে উৎপাদিত সকল কৃষিপণ্য বাজারজাতকরণে সরকারের সহায়তা নিশ্চিত করা, চরের নারী ও শিশুদের খাদ্য সহায়তা প্রদানে বিশেষ ব্যবস্থা, নারী ও কণ্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করণ এবং চরাঞ্চলের যে সকল মৌসুমী শ্রমিক রয়েছে তাদের অধিকাংশই বেকার। বেশিরভাগ মৌসুমী শ্রমিক শহর থেকে গ্রামে ফিরে গেছে। সেই বেকার মৌসুমী শ্রমিকদের জন্য ওয়ার্ক ফর ফুড বা অন্য কোন পরিকল্পনা মাফিক আর্থিক সহায়তা দানে সরকারের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন বক্তারা।
Leave a Reply