শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
ঠাকুরগাঁওয়ে দুই কিশোর নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য আটক

ঠাকুরগাঁওয়ে দুই কিশোর নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহিররুল ইসলামকে (৪৮) আটক করেছে র‌্যাব। তিনি এ নির্যাতন মামলার প্রধান আসামি।


রোববার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন।
আটক জহিরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।


আব্দুল্লাহ আল মামুন জানান, জহিরুল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাজিরহাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় এ মামলার আরেক আসামি জিয়াবুলকে গ্রেফতার করে ঠাকুরগাঁও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।


উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলায় গত ২২ মে মোবাইল চুরির অপবাদ দিয়ে সালিশ বৈঠকে সুমন (১৩) ও করিমুল (১৬) নামে দুই কিশোরকে হাত-পা বেঁধে মারধর করেন ইউপি সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগীরা। এ ঘটনায় নির্যাতিত সুমনের মা শরিফা খাতুন বাদী হয়ে গত ৫ জুন দুপুরে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগী মোতালেব আলীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com