বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী সহ ৩ জনকে আটক করেছে র‌্যাব

ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী সহ ৩ জনকে আটক করেছে র‌্যাব

ময়মনসিংহের কেওয়াটখালী ওয়াপদার মোড় এলাকা থেকে নগরীর শীর্ষ সন্ত্রাসী কে গুলি ভর্তি বিদেশী পিস্তল,দেশীয় অস্ত্র এবং মাদক সহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, মো: শাকিব (২০), হাবিবুর রহমান (২৬), এবং মোঃ সুজন মিয়া (৩৮)। দুপুরে নগরীর র‌্যাব ১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাব -১৪ অধিনায়ক ইফতেখার উদ্দিন বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানী (সিপিএসসি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর কেওয়াটখালী ওয়াপদার মোড় এলাকায় একটি সন্ত্রাসী ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান করছে।

উত্ত সংবাদের ভিত্তিতে বি-১৪ অভিযান পরিচালনা করে তিনজন কে আটক করে। পরে তাদের কাছ থেকে গুলিভর্তিসহ বিদেশী পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন ডাকাতি, অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com