শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
যশোরে সাদা স্ট্যাম্পে সই নেয়ার পর ৭ লাখ টাকা দাবি

যশোরে সাদা স্ট্যাম্পে সই নেয়ার পর ৭ লাখ টাকা দাবি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ভাগলপুরে সাদা স্ট্যাম্পে সই করিয়ে নেয়ার পর এক যুবকের কাছে 
৭ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী তরিকুল ইসলাম গত ২ জুন যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেয়ার পর প্রতিপক্ষ তার উপর আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে। 

ভাগলপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে তরিকুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, আমি 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি করি। পাশের শ্যামনগর গ্রামের বাবর আলী তার ছেলেকে 
যবিপ্রবিতে চাকরি দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত সিটি ক্যাপের মালিক যশোর শহরের এ কে এম মোছাব্বর হোসেন বিটুর সাথে যোগযোগ করেন।  চাকরি দেয়ার জন্য বিটুকে ৭ লাখ টাকা দেন বাবর আলী।  টাকা লেনদেনের সময় বাবর আলী আমাকে ডেকে নিয়ে স্বাক্ষী হিসেবে স্ট্যাম্পে সই করতে বলেন। আমি সরল মনে সই করি। কিন্তু দীর্ঘ দিন অতিবাতিহ হলেও বিটু চাকরি দিতে ব্যর্থ হন। পরে টাকা ফেরত দিতেও টালবাহানা শুরু করে। 

এই ঘটনায় বিটুকে আসামি করে যশোর আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করেন বাবর আলী।  তরিকুল ইসলাম জানান, স্বাক্ষী হয়ে আমি রীতিমতো বিপাকে পড়েছি। আমারে কাছে উল্টো টাকা দাবি করছে বাবর আলী।আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় বাবর আলী ও তার পক্ষীয় ক্যাডাররা। একপ্রকার আমাকে জিম্মি করে সাদা স্ট্যাম্পে সই করিয়ে নিয়ে এখন ৭ লাখ টাকা দাবি করছে তারা।  তরিকুল ইসলামের অভিযোগ, আমি ব্লাকমেইলের শিকার হচ্ছি। তরিকুলের অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com