শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ময়মনসিংহের হালুয়াঘাটে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

ময়মনসিংহের হালুয়াঘাটে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

ময়মনসিংহের হালুয়াঘাটে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ওই যুবক বিএসএফের গুলিতে আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ব্যক্তির নাম খাইরুল ইসলাম (৪০)। তিনি গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। সে একজন গরু চোরাকারবারী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটায় হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন এলাকা দিয়ে সীমান্ত পারি দিয়ে ভারত থেকে চোরাকারবারি মাধ্যমে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে খায়রুল। এ সময় ভারতের গাছুয়াপাড়ায় ভারতীয় সীমান্ত রক্ষাকারি বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে উদ্যেশ্য করে গুলি করে। বিএসএফের গুলিতে মোঃ খায়রুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। গুলির ঘটনাটি তার পরিবারের লোকজন জানতে পেরে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্বার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি)গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান জানান,আমি রাত ১০টায় বিষয়টি জেনেছি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে।
উল্লেখ্য যে, গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com