মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
র‌্যাবের অভিযানে রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে আনুমানিক ষাট কোটি টাকা মূল্যের ২ কেজি কোকেনসহ কোকেন ব্যবসায়ী চক্রের ০৬ জন আটক।

র‌্যাবের অভিযানে রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে আনুমানিক ষাট কোটি টাকা মূল্যের ২ কেজি কোকেনসহ কোকেন ব্যবসায়ী চক্রের ০৬ জন আটক।

তারিখঃ ২৩ ডিসেম্বর ২০২০

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গত ২২/১২/২০২০ খ্রিঃ তারিখ আনুমানিক ১৬২০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসা থেকে কোকেন ব্যবসায়ী চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করে এবং ০১ কেজি কোকেন উদ্ধার করে। গ্রেফতারকৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে একই তারিখ আনুমানিক ১৭৫৫ ঘটিকার সময় উক্ত আভিযানিক দল ঢাকার পল্টন থানাধীন ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় অবস্থিত হোটেল মেঘনায় অভিযান পরিচালনা করে আরও ০১ কেজি কোকেনসহ কোকেন ব্যবসায়ী চক্রের আরও ০৩ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সুলতান হাসান (৫০), পিতা- মৃত ইয়াছিন আলী, সাং- ঘোগরাকান্দি, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, ২। মোঃ হান্নান (৩৫), ৩। মোঃ উজ্জল (২৮), উভয় পিতা- সোলেমান খাঁন, সাং- নয়ানগর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, ৪। উদয় দাস (৫২), পিতা- মৃত মহেন্দ্র প্রসাদ দাস, সাং- কালীর বাজার বটতলা, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, ৫। শ্রী পলাশ দে (৫৮), পিতা- মৃত শ্রী মধুসূধন দে, সাং- নাগের গাতী, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা, ৬। মোঃ ফিরোজ আলম খাঁন (৫০), পিতা- মৃত হালিম খাঁন, সাং- দেশান্তর কাঠি, থানা- বেতাগী, জেলা- বরগুনা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৯ টি মোবাইল ফোন ও নগদ- ২,২৬০/- (দুই হাজার দুইশত ষাট) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ আন্তর্জাতিক কোকেন পাচারকারী চক্রের সাথে জড়িত বলে ধারণা করা যায়।

উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com