বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধ্বসে পড়েছে বোয়ালমারী রেল ষ্টেশনের শতবর্ষী ছোট ব্রিজটি

ধ্বসে পড়েছে বোয়ালমারী রেল ষ্টেশনের শতবর্ষী ছোট ব্রিজটি

ব্রিজটি ছোট। তবে গুরুত্ব অনেক বড়। বোয়ালমারী পৌর শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ রেলষ্টেশন এলাকার চৌমোহনায় অবস্থিত ক্ষুদ্রাকার এই ব্রিজের উপর দিয়ে দিন-রাত ২৪ ঘন্টা শত-শত নয় হাজার-হাজার যানবাহন আর পথচারী চলাচল করে থাকে। কিন্তু গত কয়েকদিন হলো প্রাচীনতম ব্রিজটির পৃষ্ঠদেশের অংশ বিশেষ ধ্বসে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ব্রিজের উপর বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পথচারী আর যানবাহনগুলো। যে কোন সময় বড় দূর্ঘটনার আশংকা করছেন ভুক্তভোগীরা। আশ-পাশের ব্যাবসায়ী ও বাসিন্দারা জানান,প্রায় শত বছর আগে এলাকার পয়ঃনিষ্কাশনের সরু খালের উপর নির্মিত হয়েছিলো ব্রিজটি। তবে কালক্রমে খালটির দুই দিক দিয়ে ভরাট হয়ে তার উপর গড়ে উঠেছে নানা স্থাপনা। এতে সরু খালটির অস্তিত্ব বিলীন হয়ে গেলেও এতকাল দাড়িয়ে ছিলো ব্রিজটি। তবে বয়স জনিত কারণে এমনিতেই সেটি ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়েছিলো। আর এখন ব্রিজটি ভেঙ্গেই পড়লো। এলাকাবাসীর দাবী সংস্কার নয়,ব্রিজটি সম্পূর্ণ অপসারণ করে তদস্থলটি ভরাট পূর্বক সড়কে রুপান্তরিত করা হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com