বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের ত্রিশালে ভাস্কর্য ভাংচুরে রাজপথে প্রতিবাদী অবস্থান ও সমাবেশ

ময়মনসিংহের ত্রিশালে ভাস্কর্য ভাংচুরে রাজপথে প্রতিবাদী অবস্থান ও সমাবেশ

কুষ্টিয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই একই জেলার কয়ায় ভাংচুর করা হয় মহান স্বাধীনতার সংগ্রামী, বিপ্লবী যতীন্দ্রনাথ মুখ্যোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভাস্কর্য।
এই জঘন্য অপতৎপরতাকে রুখে দাঁড়ানোর আহ্বান নিয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার বিক্ষুব্ধ নাগরিকগণ।

তাঁরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার ত্রিশালে সঞ্জীবন যুব সংস্থার আয়োজনে ভাস্কর্য ভাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর মঙ্গলবার ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে সঞ্জীবন যুব সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার,ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জামালউদ্দিন শামীম, ত্রিশাল উপজেলা সঞ্জীবনের কো-অর্ডিনেটর রোবায়েত হুসাইন রুসাত, উপজেলা সঞ্জীবনের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর সিয়াম আবু রাফী সহ আরও অনেকেই।


সমাবেশে বক্তাগণ বলেন, “বাঙালী মুক্তি সংগ্রামের দুই কিংবদন্তীর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে দুর্বৃত্তরা আমাদের স্বাধীনতার চেতনার প্রকাশ্য বিরোধীতায় লিপ্ত হয়েছে! বাংলাদেশের গতিপ্রকৃতি কেমন হবে, তা ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে নির্ধারণ করে গিয়েছেন। আমাদের দেশ কোনো নির্দিষ্ট ধর্মের পৃষ্ঠপোষকতা করার জন্যে সৃষ্টি হয়নি! এ দেশ নজরুলের দেশ, এ দেশ বঙ্গবন্ধুর দেশ! এ দেশ মুসলিমের, এ দেশ হিন্দুর, খ্রিষ্টানের, বৌদ্ধের, সর্বোপরি সবার! সবারই এখানে সমান সুযোগ এবং অধিকার রয়েছে! এখানে ধর্ম ব্যবসার সুযোগও নেই! তাই বাংলার মাটিতে এ ধরণের ধৃষ্টতা দেখানোর সুযোগ যেনো আর কেউ না দেখাতে পারে, বাংলাদেশের প্রগতিশীলতাকে, উন্নয়নকে ব্যহত করার ষড়যন্ত্রে কেউ লিপ্ত না হতে পারে, এজন্য এই ভাস্কর্য ভাঙার জন্য দায়ী দোষীদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে!’’


স্বাধীনতার ৫০ তম বর্ষে এসে সাম্প্রদায়িকতার যে বিষবাস্প বাংলাদেশের জাতীয় সমাজে ছড়িয়ে দেয়ার অপপ্রয়াস করা হচ্ছে, বক্তারা এর কড়া নিন্দা জানান এবং এই ঘটনাটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে আমলে নেয়ার জন্য উর্ধ্বতন দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানান।
একই সঙ্গে দলমত নির্বিশেষে সকল সচেতন নাগরিককে এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com