বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাণীশংকৈলে ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীশংকৈলে ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের টি এন্টি রোড থেকে ২২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ৯০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ আলী (২৮) ও জালাল উদ্দিন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ফিরোজ ও জালাল আলী হরিপুর উপজেলার মারাধার ( মন্নাটলী ) গ্রামের মোকসেদ আলী ও হরমুজ আলীর ছেলে ।

থানা সূত্রেমতে ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী পরিচালনাকারী অভিযানে এস আই খাজিমউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স টি এন্টি সংলগ্ন বিপ্লবের বিথী তুলা ঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে ঐ দুই মাদক ব্যবসায়ীকে ৯০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে । জানা ঐ গেছে দুই মাদক ব্যবসায়ী মাদক পাচারের জন্য ঢাকার উদ্দেশে কোচ ধরতে সেখানে দাঁড়িয়ে ছিল ।

পরে তাদেরকে পুলিশ থানায় নিয়ে আসে । এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদেরকে আগামীকাল ২৩ ডিসেম্বর বুধবার জেলা জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com