মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের ত্রিশালে মাদকসেবন অবস্থায় গ্রেপ্তার ০২

ময়মনসিংহের ত্রিশালে মাদকসেবন অবস্থায় গ্রেপ্তার ০২

মাদকমুক্ত সমাজ গড়তে ও মাদকের ভয়াবহ প্রকোপ থেকে যুবসমাজকে রক্ষা করতে ময়মনসিংহের ত্রিশালে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ এর সহায়তায় ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়ন ও কাঁঠাল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হুমায়ুন কবির কে রামপুর ইউনিয়ন থেকে এবং

তাজুল ইসলাম কে কাঁঠাল ইউনিয়ন থেকে গাঁজা সেবনরত অবস্থায় গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সামগ্রিসহ আটক করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে হুমায়ুন কবির কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং তাজুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


আসামীদের সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মামলার আলামত সংরক্ষণপূর্বক জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকমুক্ত ত্রিশাল গড়তে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তরিকুল ইসলাম জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com