চিনিকল বন্ধের প্রতিবাদে আগামীকাল বুধবার রংপুরের শ্যামপুর চিনিকল এলাকার আশেপাশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে চিনিকলটির শ্রমিক-আখচাষী, কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার হরতালের সমর্থনে তারা দিনভর বিক্ষোভ ও সমাবেশ করেছে।
দুপুরে হরতাল পালনের দাবি জানিয়ে চিনিকলের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা চিনিকল এলাকার আশেপাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এর আগে সকাল থেকে চিনিকলটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা।
আন্দোলনকারীরা দাবি আদায়ে এবং হরতাল সফল করার জন্য বিভিন্ন ধরনের শ্লোগান দেন। এসময় আন্দোলনকারীরা বলেন, সরকার আমাদের দাবির বিষয়ে কোন কর্ণপাত না কারায় আমরা বুধবার শ্যামপুর চিনিকল ও বন্দর এলাকায় আধাবেলার হরতাল দিয়েছি। শান্তিপুর্নভাবে এই হরতাল আমরা পালন করবো। এরপরও যদি সরকার মিল চালুর ঘোষণা না দেন তাহলে লাগাতর হরতাল এবং রেলপথ, রাজপথ, আকাশপথ অবরোধ করা হবে।
Leave a Reply