ময়মনসিংহের তারাকান্দায় আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
মুজিব বর্ষ উপলক্ষে তারাকান্দা উপজেলায় আশ্রয়ণ -২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের এ প্রকল্প পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ জনাব আল মামুন মুর্শেদ, ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান,তারাকান্দা উপজেলা নির্বাহি অফিসার জান্নাতুল ফেরদৌস।
Leave a Reply