রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে শ্যালককে হত্যার দায় স্বীকার ভগ্নিপতির

গাজীপুরে শ্যালককে হত্যার দায় স্বীকার ভগ্নিপতির

গাজীপুর সিটি কর্পোরেশনের যোগীতলা গ্রামের মাঠ থেকে সোমবার (২১ ডিসেম্বর) উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত ও হত্যার অভিযোগে ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম উত্তর ও মিডিয়া) জাকির হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

নিহত ব্যক্তির নাম মো. রানা (১৮)। তিনি বগুড়ার সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর এলাকার আবুল কাশেম প্রামাণিকের ছেলে। গ্রেপ্তারকৃত শাহার আলী প্রকাশ সোহান (২৮) একই থানার গোয়ালবাতান এলাকার আব্দুল জলিল মণ্ডলের ছেলে। সোহান নিহত রানার ভগ্নিপতি।

জাকির হাসান বলেন, লাশ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মৃতের পরিচয় শনাক্ত করা হয় এবং জানা যায় রানা বগুড়া থেকে দুই সপ্তাহ আগে তার বোনের ভাড়া বাসা গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখালে আসে। এখানে অবস্থান করে তিনি চাকরি খুঁজছিলেন। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, রানার সঙ্গে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে সোহানের বিরোধ আছে জেনে সোহানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সোহান হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে সোহানের দেওয়া তথ্য অনুযায়ী তার বাসা থেকে রানার মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জাকির হাসান আরও বলেন, সোহান তার শ্বশুরের (রানার বাবার) কাছে পাওনা ১০ হাজার টাকা না পেয়ে এবং এক বছর আগে শ্বশুর বাড়িতে তাকে মারধর করাসহ বিভিন্ন দ্বন্দ্বে পরিকল্পিতভাবে রানাকে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com