আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহ:
“আশ্রয়ানের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভূমিহীনদের জন্য পাকা ঘর নির্মানাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব আল মামুন মুর্শেদ। সোমবার (২১ডিসেম্বর) ত্রিশাল উপজেলার বিভিন্ন স্থানে নির্মাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।প্রধান মন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব, আশ্রয়ান প্রকল্প-২ প্রকল্প পরিচালক মোঃ আল মামুন মুর্শেদের সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান,ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা নির্বাহি অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম,ত্রিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি ত্রিশালের গফাকুঁড়ি এবং বালিপাড়া ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্থানে নির্মাণধীন ভূমিহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
Leave a Reply